মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি-
করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বাঘাইছড়িতে জাতীয় ফল মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ১৮ জুন উপজেলা কৃষি সম্পাসারণ অফিস কার্যালয়ে, উপজেলা কৃষি অধিদপ্তর এর আয়োজনে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, শিশক রেঞ্জ কর্মকর্তা মহসিন তালুকদার সহ বিভিন্ন ব্লকের উপসহকারীগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ। কৃষি বিভাগ জানান, ১৮ জুন শুরু হয়ে ২০ জুন উক্ত মেলা সমাপনী হবে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬