
ফয়সাল, স্টাফ রিপোর্টার-
বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়নের মাটিকোড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মোজাম্মেল হক তোতা (৯৫) বাধ্যক্ষজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বিএসসি শিক্ষক ছিলেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তিনি বগুড়া ইনডিপেনডেন্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বাদ আসর মাটিকোড়া ঈদগাঁ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে ৩ ছেলে ও ১ মেয়ে এবং নাতী নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, জেলা বিএনপির উপদেষ্টা এ্যাড. মোজাম্মেল হক, সদস্য আসিফ সিরাজ রব্বানী, সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশীদ, সাবেক প্রধান শিক্ষক আলী হায়দার, মশিউর রহমান, সোলাইমান আলী, বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সহসভাপতি ছানোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মুনজিল হোসেন, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মুনজিল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, সাহিদ মাহমুদ সুমন, জেলা জিয়া পরিষদের সহসভাপতি হায়দার আলী হিন্দোল, বিএনপি নেতা মাহবুবুর রহমান ফিরোজ, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, এ্যাড. রেজানুর ইসলাম, এনামুল হক শাহীন, নিয়ামুল আলম তালুকদার, রাশেদুজ্জামান উজ্জল, যুবদল নেতা মোহাম্মদ আলী জন, জাহিদুর ইসলাম মধু, আবু তালহা শামীম খান, আল আমিন, আবু মুছা, বুলবুল আহম্মেদ মিঠু, সাইদুজ্জামান নোমান, মনিবুর রহমান, ইয়াকুব আলী, সুমন খন্দকার, মাহমুদুল হাসান সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা আলফিজুর রহমান স্বপন, মাহবুব-উল-হক রনজু, ছাত্রদল নেতা আলম হাসান, মিশুক বাবু সম্রাট ও আতিকুল কবির স্বরণ। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬