মোঃ মামুন অর-রশীদ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী জেলা ফল মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ রফিকুল হক। ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ মেলা আগামী তিন দিন চলবে। মেলায় জেলার বিভিন্ন উপজেলার ফলচাষি, কৃষি উদ্যোক্তা এবং কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বিভিন্ন প্রজাতির দেশীয় ও বিদেশি ফলের প্রদর্শনীর পাশাপাশি ফল চাষ, সংরক্ষণ ও বাজারজাতকরণ বিষয়ে দর্শনার্থীদের তথ্য প্রদান করা হচ্ছে। ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাজেদুল ইসলাম বলেন, “ফল উৎপাদনে কৃষকদের আরও উদ্বুদ্ধ করা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং ফল সংরক্ষণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।”
তিনি আরও বলেন, ফলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সারা বছর ফল সংরক্ষণ ও ব্যবহারের বিষয়ে জনগণকে সচেতন করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেলায় বিভিন্ন স্টলে আম, লিচু, দকাঁঠাল, পেয়ারা, ড্রাগন ফল, মাল্টাসহ নানা জাতের ফল প্রদর্শন করা হয়েছে। মেলাটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬