মোঃ রবিউল ইসলাম মিনাল-
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ীতে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম শ্রী সুমন সরদার। তিনি উপজেলার রিশিকুল ইউনিয়নের মান্ডইল গ্রামের বাসিন্দা। বুধবার (১৭ জুন) উপজেলার মাটিকাটা ইউনিয়নের প্রেমতলী এলাকা থেকে তাকে আটক করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রী সুমন সরদার তার ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ওপর ভিত্তি করে গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি চৌকস দল প্রেমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। বর্তমানে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬