এম. জুলফিকার আলী ভূট্টো,
বিশেষ প্রতিনিধি-
ঢাকায় বন্ধন কালচারাল ফোরাম'র ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী, আলোচনা সভা ও বন্ধন অ্যাওয়ার্ড-২০২৬ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জুন-২০২৬ খ্রি. রবিবার শিল্পকলা একাডেমিতে বন্ধন কালচারাল ফোরাম-ঢাকার ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী, আলোচনা সভা ও বন্ধন অ্যাওয়ার্ড-২০২৬ খ্রি. অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক রেজা উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জেহাদ উদ্দিন, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, অগ্রযাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান আক্তারুজ্জামান, সুরকার ও সংগীত পরিচালক লোকমান হাকিম, নারী উদ্যোক্তা শাহীনুর হক ছবি, চলচিত্র অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি, আবুল কাশেম সালেহ এবং আখতারুজ্জামান বাবুল প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও বন্ধনের উপদেষ্টা এহসানুল হক সেতু, পুরো অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন বেতার উপস্থাপক ও বন্ধন কালচারাল ফোরামের মহাসচিব শেখ নজরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন যথাক্রমে-শামীমা আক্তার খান রুনি, নুসরাত শ্রাবণ, ফারহানা চৌধুরী বুশরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন-"বাংলাদেশের সংস্কৃতির শিকড় অত্যন্ত গভীরে প্রোথিত। ঐতিহ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ এই সংস্কৃতিকে আধুনিকতার মেলবন্ধনে বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে হবে।" তিনি আরও বলেন, দেশের নতুন প্রজন্মের হাত ধরেই বাংলা শিল্প, সাহিত্য ও সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে আরও উচ্চ মর্যাদায় প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরতে সবাইকে সম্মিলিত ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানটি দেশের সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিল্পী, সাহিত্যিক, গণমাধ্যমকর্মী ও সাংস্কৃতিক সংগঠকদের মিলন মেলায় পরিণত হয়। বক্তারা বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে আরও শক্তিশালী ভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

বন্ধন অ্যাওয়ার্ড-২০২৬ প্রাপ্ত সম্মানিত ব্যক্তিবর্গ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পদক প্রদান করা হয়। যারা সম্মাননা পদক পেলেন ফারজানা আক্তার সোনিয়া-সমাজসেবা, শাহ সুফি মো. নকছের আলী ভান্ডারী-আধ্যাত্মিক সংগীত, জুলি শারমিলি-বেতার ও টেলিভিশন, সেলিনা সাথী-উদ্যোক্তা, রবি চৌধুরী-সংগীত, আরিফা বেগম অনুরাগ-আবৃত্তি, মোহাম্মদ জহিরুল ইসলাম-সাংবাদিকতা, ইবনাত সালমা-সংগীত, সাকি রেজওয়ানা নদী-সংগীত, কামরুন্নেছা দোলন-নৃত্য ও কোরিওগ্রাফি, অঙ্কিতা মল্লিক- সংগীত। অনুষ্ঠানটির সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী রবি চৌধুরী ও রুক্সী আহমেদ, বেতার ও টেলিভিশনের জুলি শারমিলি, চ্যানেল আই'য়ের বেস্ট কন্টেন্টন সাকি রেজওয়ানা নদী, বেতার ও টেলিভিশনের অর্পিতা মল্লিক,আর টিভির ইয়াং স্টার অঙ্কিতা মল্লিক, আবৃত্তিতে আরিফা বেগম ও বশিরুল আলম নান্নু, ইরানী সুলতানা, নৃত্য পরিবেশনায় ছিলেন ঝংকার ললিত কলা একাডেমী। এ ছাড়াও বিশেষ অনুষ্ঠানে বেস্ট পারফরনিং পদক প্রদান করা হয় বন্ধনের সদস্য অঙ্কিতা মল্লিককে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬