ফয়সাল, স্টাফ রিপোর্টার-
হতদরিদ্র হারানি বেগমের বয়স পেরিয়েছে একশ বছর। তিনি বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের হিজুলী গ্রামের মৃত আব্দুল সেখের স্ত্রী। তার অভাব অনটনের সংসার। বার্ধক্যজনিত অসুস্থ্যতা ও শারীরিক প্রতিবন্ধকতার কারণে দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাচল করতে পারছিলেন না এই অসহায় নারী। একটি হুইল চেয়ার কেনার সামর্থ্য নেই পরিবারটির। ফলে ঘরের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছিল তার জীবন। অবশেষে স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংগঠন অর্থায়নে তার হাতে তুলে দেওয়া হয়েছে একটি হুইল চেয়ার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, উপদেষ্টা তোফায়েল আহম্মেদ, হেলাল উদ্দিন, আবু সুফিয়ান, নুরুল ইসলাম, সহসভাপতি বরকত উল্লাহ আপাল, হাফিজুর রহমান, রাসেল মাহমুদ সহ রুহুল আমিন, মজনু, সুমন, রনি, ইদ্রিস, শাহাদত ও রাব্বি। একটি হুইল চেয়ারের সঙ্গে শুকনো খাবার পেয়ে আনন্দ ও আবেগে আপ্লুত হয়ে পড়েন শতবর্ষী এই নারী এবং তার পরিবারের সদস্যরা। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬