ফয়সাল, স্টাফ রিপোর্টার-
বগুড়ার ধুনট উপজেলায় মাদক সেবনের দায়ে শাহ আলম সেখ (৩২) নামে এক শ্রমিকের ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা জরিমানার আদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২০জুন) দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ দন্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামি শাহ আলম সেখ ধুনট সদর পাড়ার পিয়ার আলীর ছেলে। ভ্রাম্যমান আদালতের অভিযানে সহায়তা করেন বগুড়া জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই তাহিদুল আলম।
জানা গেছে, সাজাপ্রাপ্ত আসামি শাহ আলম সেখ এলাকার চিহ্নিত মাদকসেবী। প্রায়ই সে মাদক দ্রব্য সেবন করে মাতলামি করে। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরের দিকে সে সদর পাড়ায় গাঁজা সেবন করতে থাকে। এসময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তা সেখানে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে আটক করে দন্ড প্রদান করা হয়। বগুড়া জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই তাহিদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানে এক মাদকসেবী আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ড দিয়ে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে মাদক ও জুয়া প্রতিরোধে সকল পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬