পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় থানা পুলিশের অভিযানে ৩০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১ জন খুচরা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) রাত ৮ টায় নজিপুর পৌরসভাধীন নজিপুর টু নওগাঁ রোডের সিটি ডায়াগস্টিকের সামনে পাকা রাস্তার উপর হতে ভ্রাম্যমানভাবে অবৈধ মাদকদ্রব্য টাপেন্ডাডল বিক্রয় করা অবস্থায় খুচরা মাদক ব্যবসায়ী মো. জুয়েল (৪৫) পিতা-মৃত সামসুল, গ্রাম: হরিরামপুর, উপজেলা:পত্নীতলা, জেলা- নওগাঁ কে আটক পূর্বক তার কাছ থেকে ৩০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক আইনে নিয়মিত মামলা হয়েছে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬