মাগুরা প্রতিনিধি
একই দিনে একই রোগীর রক্ত পরীক্ষায় সরকারি ও বেসরকারি ল্যাবের রিপোর্টে আকাশ-পাতাল অমিল পাওয়া গেছে মাগুরার শ্রীপুরে।
গত ২০ জুন অনিক মোল্ল্যা (২৪) নামের এক যুবকের জন্ডিস পরীক্ষা (Serum Bilirubin) করানো হলে এই বিভ্রান্তি তৈরি হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রিপোর্টে বিলিরুবিনের মাত্রা আসে ০.৮০ mg/dl (সম্পূর্ণ স্বাভাবিক)। অথচ একই দিনে পিয়ারলেস মেডিকেল ও ডক্টরস ল্যাবের রিপোর্টে তা আসে যথাক্রমে ২.৩৪ mg/dl ও ২.৫৬ mg/dl (যা জন্ডিসের লক্ষণ)।
দুটি বেসরকারি ল্যাবের ফলাফল প্রায় একই আসায়, সরকারি হাসপাতালের ল্যাবের আধুনিকায়ন, রিএজেন্টের গুণগত মান এবং পরীক্ষার নির্ভুলতা নিয়ে স্থানীয়দের মাঝে বড় ধরনের প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরকারি হাসপাতালের মতো সংবেদনশীল জায়গায় এমন ভুল রিপোর্টের দায় নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬