জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-
কাউনিয়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে বিশেষ প্রণোদনা হিসেবে রোপা আমন ধানের ও রাসায়নিক সার সোমবার দুপুরে বিতরন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার তানিয়া আকতারের সভাপতিত্বে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা,বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুফিয়া সরদার,অতিরিক্ত কৃষি অফিসার মল্লিকা রানী রায় প্রমূখ। উপজেলার মোট ২ হাজার ৪শ' নির্বাচিত কৃষকের মাঝে ৫ কেজি আমন ধানের বীজ,১০ কেজি ডিএ ফি ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬