এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-
মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১ টায় বগুড়া জেলার, আদমদিঘী থানার ৬ টি ইউনিয়নের গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ছিল। আদমদীঘি অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া, আদমদিঘী থানার গ্রাম পুলিশদের হাজিরা গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট ইউনিয়নের এলাকায় মাদক, জুয়া, জায়গা-জমি সংক্রান্ত বিরোধ, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি এবং ছিনতাই প্রতিরোধ কল্পে তাদেরকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং উপস্থিত গ্রাম পুলিশগণ ওসির বক্তব্য গুলো মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বদা ক্ষেত্রে সহযোগিতা প্রদান করবেন বলে গ্রাম পুলিশগণ ব্যক্ত করেন।
উল্লেখিত অপরাধের বিষয়ে কোন তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে অফিসার ইনচার্জ, আদমদীঘি, বগুড়াকে অবহিত করার জন্য তাহাদেরকে নির্দেশ প্রদান করেন আদমদীঘি থানা ওসি মো. কামরুজ্জামান মিয়া। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬