রিয়াজুল হক সাগর, রংপুর-
লালমনিরহাট জেলার আদিতমারীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) সকালে এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। সোমবার (২২ জুন) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে নাড়িয়ার বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ওই শিক্ষকের নাম আলিম উদ্দিন (২৬)। তিনি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী এলাকার বাসিন্দা এবং নামুড়ি চন্দ্রপুর সালমান ফারসি নূরানী মাদ্রাসার শিক্ষক।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার সারপুকুর ইউনিয়নের নাড়িয়ার বাজার এলাকায় ওই গৃহবধূর বাড়িতে গতকাল অভিযুক্ত শিক্ষক আলিম উদ্দিন প্রবেশ করেন। একপর্যায়ে ওই গৃহবধূকে একা পেয়ে তিনি জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা বাড়িটি ঘেরাও করে অভিযুক্ত শিক্ষককে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে। পরে স্থানীয়রা আদিতমারী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে পুলিশ হেফাজতে নেয়। এদিকে ভুক্তভোগী গৃহবধূ বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে পরিবার সূত্রে জানা গেছে। মঙ্গলবার সকালে তিনি নিজেই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা হিসেবে রুজু করেন। এ বিষয়ে লালমনিরহাট পুলিশ সুপার আসাদুজ্জামান জানান, ‘ভুক্তভোগী গৃহবধূর মামলার প্রেক্ষিতে আসামিকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬