রাজু রহমান, স্টাফ রিপোর্টার-
যশোরের নাভারণ প্রেসক্লাবের নব-গঠিত কমিটির উদ্যোগে শার্শা উপজেলা প্রশাসন ও শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ কে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময় করা হয়েছে। বুধবার দুপুর ১২ টায় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম ও শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের বিভিন্ন সম্ভাবনা, সমস্যা, অন্যায়, ও অনিয়ম তুলে ধরেন। একই সাথে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন, নাভারণ প্রেস ক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মীর ফরুক আহম্মেদ, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জুলফিকার আলী জুলু, কার্যকরী সদস্য তরিকুল ইসলামসহ আরও অনেকে। এ ছাড়াও উপস্থিত ছিলেন, শার্শা প্রেস ক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংবাদিক আশরাফুল সর্দার প্রমুখ। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬