সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি-
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলা বাজারে বিলাইছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ (নিবন্ধন নং- রাঙ্গামাটি-৩৭) এর উদ্যোগে পাশ বই বিতরণ ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার (২৪ জুন) সমিতির সভাপতি রতন চক্রবর্তী'র সভাপতিত্বে বাজারে এক সভায় বিতরণ ও সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হয়।
সভা ও কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, বিলাইছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রনি এবং গণমান্য ব্যক্তিবর্গসহ প্রায় শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। জানা গেছে, সমবায় সমিতির কার্যক্রম সম্প্রসারণ, ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে সমিতিকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬