সিরাজুল ইসলাম রনি, রাজশাহী-
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ৪৯ বোতল ভারতীয় এসকাফ সিরাপ ও ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (রাত ১১টার দিকে) নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ মাদকবিরোধী টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
বুধবার সকাল ১১টায় মতিহার থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আরএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান।
তিনি বলেন, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশনায় থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পাশাপাশি একটি বিশেষ মাদকবিরোধী টিম গঠন করা হয়েছে। এই টিম বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে সরাসরি কমিশনারের নির্দেশনায় অভিযান পরিচালনা করছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে চরসাতবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে আমদানিনিষিদ্ধ ভারতীয় এসকাফ সিরাপসহ রাজিব ও সিহাব নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কামরুল ও ইব্রাহিমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৪৯ বোতল ভারতীয় এসকাফ সিরাপ ও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নগরীতে মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং বিশেষ মাদকবিরোধী টিমের কার্যক্রম আরও জোরদার করা হবে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬