দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওরে মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য ও কারেন্ট জাল ক্রয়-বিক্রির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার(২৪ জুন) দুপুরে দিরাই পৌর এলাকায় পরিচালিত অভিযানে ৩ জনকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া কারেন্ট জাল বিক্রির দায়ে ২ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা করে জরিমানা করেছে, দিরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. জিয়াউল হাসান সৌরভ।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দিরাই বাজারের ব্যবসায়ী ও
ঘাগটিয়া গ্রামের বিপ্লব শর্মা এবং টুকদিরাই গ্রামের দীপক দাস। উপজেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানে জব্দ করা প্রায় ১২ কেজি জীবন্ত মাছ হাওরে অবমুক্ত করা হয়। মাছের প্রজনন মৌসুমে জারি করা সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার অভিযানে অংশ নেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং হাওরের মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬