আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে উল্লাপাড়া উপজেলা প্রশাসন। বুধবার (২৪ জুন) বিকেল ৪টায় উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে সাংস্কৃতিক (নৃত্য) বিভাগে প্রথম স্থান অর্জনকারী মোহনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ক্যামেলিয়া রায় রাজশ্রী এবং ১০০ মিটার দৌড় ও দীর্ঘ লাফে প্রথম স্থান অর্জনকারী মো. রাকিবুল ইসলাম রিফাতের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রায়হানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের এ অর্জন উল্লাপাড়ার জন্য অত্যন্ত গৌরবের। তাদের এই সাফল্য উপজেলার অন্যান্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও তারা দেশ ও জাতির জন্য আরও গৌরব বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠান শেষে কৃতিত্ব অর্জনকারী দুই শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬