এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ার পাঁচটি জিআর ওয়ারেন্টভুক্ত এক মাদক ব্যবসায়ীকে খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুন ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে অভিযান চালিয়ে মো. আবুল হোসেন (৫০)কে গ্রেফতার করা হয়। তিনি ভান্ডারিয়া উপজেলার নদমূলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত কাঞ্চন খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মো. আবুল হোসেনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত পাঁচটি জিআর ওয়ারেন্ট রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানা পুলিশ খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানার সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
দীর্ঘদিন ধরে পলাতক থাকা এ আসামিকে গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হবে। এছাড়া ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬