ওবাইদুর রহমান সুজন
তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহী তানোরের ঐতিহ্যবাহী উদায়ন ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘোষণা করার আগে ক্লাবের চলতি সভাপতি আসরাফুল সরকার ও সাধারণ সম্পাদক শাহীন সরকার রন্জু'র স্বাক্ষরিত চিঠি দেওয়া হয় তানোর সদর, মুন্নাপাড়া,গাইনপাড়া ও হটাৎ পাড়ার জনসাধারণের মাঝে।তানোর উদায়ন ক্লাবটি কয়েকটি গ্রাম নিয়ে সদর এলাকায় ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান ক্লাবের অবস্থা জরাজীর্ণ ও বেগতিক ক্লাবের উন্নয়ন ও নতুন কমিটির লক্ষে আজ ২৫ জুন বিকালে তানোর উদায়ন ক্লাব চত্বরে মিটিং এ সকলের সম্মতিকর্মে নতুন কমিটির সভাপতি শাহীন সরকার রন্জু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেলকে নির্বাচিত করা হয়। এ কমিটির মেয়াদ আগামী তিন বছর পর্যন্ত থাকবে।এ কমিটির কোষাধক্ষ্য হিসাবে ইলিয়াস হোসেনকে নির্বাচিত করে ১১ বিশিষ্ট পরিচালনা কমিটি করা হয়।উক্ত মিটিংএ তানোর সদর মহল্লার সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬