কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-
কাউনিয়ার হারাগাছ নাজিরদহ গ্রামের বাসিন্দা খানসামা হাট কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আব্দুল হামিদ (৭৮) আর নেই (ইন্না-লিল্লাহি----রাজিউন) তিনি বুধবার রাত ১১.৩৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে স্ত্রী ১ পুত্র,২ কন্যা, বন্ধু, বান্ধব আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি মৃত্যুর আগ পর্যন্ত উদাসীর পাড় ঈদগাহ মাঠের সিনিয়র সহ-সভাপতি ও মদিনাতুল হাফেজিয়া ও কওমি মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে কমিটির সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি তাবলীগ জামাতের সাথে বিভিন্ন দেশ সফর করেছেন।
নিজবাড়ীর উঠানে বৃহস্পতিবার ২.৩০ মিনিটে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬