এনামুল হক,কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরের ৩৩০ জন কৃষক পেলেন গাছের চারা, জৈবসার ও বাঁশের খুঁটি।সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান অর্থবছরে কৃষি প্রণোদনা সহায়তা খাতের এইসব উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান।
শুক্রবার বেলা ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হলরুমে বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম। উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অতিরিক্ত কৃষি অফিসার ফয়সাল আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মুজাহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রত্যেক কৃষককে ফলজ ও বনজ মিলিয়ে ৫ প্রকারের গাছের চারা, ৫টি বাঁশের খুঁটি এবং ১৫০ কেজি জৈব সার বিতরণ করা হয়।
এ/হ
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬