সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
বিলাইছড়ি বাজার গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ৩-২ গোলে সুপার এইটকে হারিয়ে গৌরব অর্জন করে ব্রাদার হুদ। শুক্রবার (২৬ জুন) বিকাল ৪ টায় হাসপাতাল ঘাট মাঠে এই খেলার সমাপনীর ইতি টানা হয়।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিজয়ীদের মাঝে ট্রফি তুলেদেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা রুপায়ন চাকমা, বিশিষ্ট ব্যক্তি সুকুমার চক্রবর্তী, মহিলা মেম্বার রিতা চাকমা, ওয়ার্ড মেম্বার মো. ওমর ফারুক (মনি), বাবুলাল তঞ্চঙ্গ্যা, বিএনপির মো.নাসির,মো. জাকির হোসেন, মো. মামুন, আয়োজক কমিটির শুভাশীষ চক্রবর্তী, মোহাম্মদ অলি, মোহাম্মদ ইসহাক এবং পরিচালনায় প্রিয়তোষ চক্রবর্তী। খেলায় ৫ টি দলে অংশগ্রহণ করেন ১.পালবার লিং সেন্টার, ২. বিলাইছড়ি ইয়ং স্টার, ৩. ব্রাদার হুদ ৪. সুপার ৮, ৫. পাহাড়ি ইগল। এতে ম্যান অফ দি ফাইনালিস্ট অন্তর বড়ুয়া, সেরা গোলদাতা হৃদয় দাশ নির্বাচিত হয়েছেন। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬