কবিতা
সম্মেলন
নুর মোহাম্মদ
সম্মিলিত সঙ্গে গুণীজনদের সম্মান
মূল্যায়নের অনুশীলন,
সম্মিলিত অনুশীলন আদবের,
অনুশীলন সম্মিলিত জ্ঞানচর্চা
সুন্দর চেতনার সম্মেলন,
কতেক মিলে নিন্দা দ্বেষ ঘৃণা
সংযোগে দূর হউক সাম্যতায়,
প্রেম বয়ে চলুক নিস্কাম মগ্নতায়।
মানবতার পরাকাষ্ঠার নক্ষত্র প্রভা
বিবাদ অবসানে মন মননে,
শান্তি সম্প্রীতির বারতা বয়ে আনে,
জনসমাজ পরিবার বিশ্বময়ে।
স্থির সুস্থির বিশ্বাসে
মেধা গুণের তারিফ সুবাসে,
উলটপালট হবে না কেউ
বৈষম্য আচরণ কোন প্রকাশে।
একনীতি ভাবনার রাজ্য প্রহরী
সদা মঙ্গলময় বাসনায়,
মনের প্রদীপ নিভে না কভূ
কোনরুপ মিছে তুচ্ছ কামনায়।
★ লেখক : নুর মোহাম্মদ, রাউজান, চট্টগ্রাম।

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬