স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় মাদ্রাসা ক্যাম্পাসে এই কর্মসূচির উদ্বোধন করেন মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা শাহিনুর আলম।
ঐতিহ্যবাহী মাদ্রাসাটিতে প্রথম দিনে পঁচিশটি ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সহকারি সুপার আমিনুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীগণ। মাদ্রাসার সুপার জানান, পর্যায়ক্রমে একশটি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হবে।
এ/জে
সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬