আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
সিরাজগঞ্জ শহরের মেসার্স সুব্রত সুইটসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার (২৮ জুন) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ কর্তৃক এস এস রোড এলাকায় অবস্হিত দই-মিষ্টি ও ঘি তৈরির প্রতিষ্ঠান মেসার্স সুব্রত সইটসে অভিযান পরিচালনা করা হয়। সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল সেখে'র নেতৃত্বে অভিযানে দই-মিষ্টি ও ঘি তৈরির কারখানার পরিবেশ উন্নত ও স্বাস্থ্যকর পাওয়া যায়। তবে দই ও ঘিতে উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ, মূল্য সম্বলিত লেবেল ব্যবহার না করা-সহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স সুব্রত সইটসের মালিক (প্রোঃ) শ্রী প্রদীপ কুমার বসাক'কে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে। অভিযানে ব্যাটেলিয়ন আনসার এর সদস্যবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। জে/এ

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬