ইউসুফ হোসেন
জেলা সংবাদদাতা :
নাটোরের নলডাঙ্গায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিনব্যাপী "নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন প্রশিক্ষণ" কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৯ এপ্রিল সকালে নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল এমরান খান। প্রধান অতিথি তার বক্তব্যে, নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নে নারীদের দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীলতা ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার উপর গুরুত্বারোপ করেন।
উক্ত অনুষ্ঠানে নলডাঙ্গা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের সহকারী হিসাব রক্ষণ অফিসার আক্তার উজ্জামানের সঞ্চালনায়, প্রকল্প পরিচালক শাহাদৎ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিডিবিএফ এর উপপরিচালক রবিউল ইসলাম। এই কর্মসূচিতে উপজেলার ২০ জন নারী নেত্রী অংশ নেন।

সম্পাদক ও প্রকাশকঃ ফজলুল হক মনোয়ার । নির্বাহী সম্পাদকঃ অধ্যাপক আবদুল জলিল । বার্তা সম্পাদকঃ এনামুল হক
সম্পাদনা পরিষদেঃ গোলাম মোস্তফা । সাইফুল ইসলাম নাবিল । কে এম আনোয়ার হোসেন । হাসানুল আহসান রীমন ।
প্রধান কার্যালয়ঃ সোনামুখী বাজার, কাজিপুর, সিরাজগঞ্জে ।
যোগাযোগঃ ০১৮১৮-৫১৪৩১৩, ০১৭৪০-৯৯২৩২১, ০১৭১২-৩৮৫৪৪১ নম্বরে।
ইমেইলঃ badwipnews@gmail.com
সর্বস্ব সংরক্ষিত বদ্বীপ নিউজ © কপিরাইট – ২০২৬