মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ৩০শে আষাঢ়, ১৪৩৩

ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়ে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ 

[print_bangla]

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-

আসুন-বেশি বেশি গাছ লাগাই, অক্সিজেনের মাত্রা বাড়াই এবং সবুজ বৃক্ষে বাংলাদেশ সাজাই। আজকের বৃক্ষরোপণ আগামী প্রজন্ম তথা সবার নিরাপদ জীবন। সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা। মাননীয় প্রধানমন্ত্রী  তারেক রহমানের নির্দেশে সারাদেশ ব্যাপী ৫ বছরে ৫’কোটি বৃক্ষরোপণ পরিকল্পনা বাস্তবায়নের জন্য লেইস প্রকল্পের আওতায়- সোমবার সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার “ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়” এ একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ, বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। (One Child, One Tree) হলো বাংলাদেশের একটি জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি, যার লক্ষ্য প্রতিটি শিশুর বিপরীতে অন্তত একটি করে গাছ লাগানো এবং শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন করে তোলা।
“ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়” এ একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা কর্মসূচি পালনকালে-অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ আব্দুল আলীম খান, এডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ আব্দুস সামাদ মির্জা অভিভাবক সদস্য এডহক কমিটি, সাবেক বিদ্যোৎসাহীসদস্য মোঃ ছামিদুল ইসলাম, সকল শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভদ্রঘাট শামছুন মহসীন উচ্চ বিদ্যালয়ে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ 

৩০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top