রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া, মাদক সকল ধরনের অপরাধমূলক তথ্য দেওয়ার জন্য দিকনির্দেশনা প্রদান করেন আদমদীঘি থানা ওসি

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার:

মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১ টায় বগুড়া জেলার আদমদিঘী থানার ৬ টি ইউনিয়ন যথা ১. ছাতিয়ানগ্রাম ইউনিয়ন ২. নশরতপুর ইউনিয়ন ৩. আদমদীঘি সদর ইউনিয়ন ৪. কুন্দগ্রাম ইউনিয়ন ৫. চাপাপুর ইউনিয়ন এবং ৬. সান্তাহার ইউনিয়ন এর সকল গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা প্যারেড ছিল। আদমদীঘি অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া, আদমদিঘী থানার ৬ টি ইউনিয়নের সকল গ্রাম পুলিশদের হাজিরা প্যারেড গ্রহণ করেন। আদমদীঘি থানার ওসি, ৬ টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক, জুয়া, জায়গা-জমি সংক্রান্ত বিরোধ, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি এবং ছিনতাই প্রতিরোধ কল্পে তাদেরকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। উক্ত প্যারাডে উপস্থিত গ্রাম পুলিশদের এলাকায়, সকল অসামাজিক কার্যকলাপ, কোথাও কোন দুর্ঘটনার সংবাদ এবং চুরি ডাকাতি ছিনতাই সহ সকল ধরনের অপরাধ মূলক কার্যকলাপের সংবাদ থানাকে অবহিত করার জন্য বলা হয় এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া।
এ ছাড়াও আদমদীঘি (ওসি) মো. কামরুজ্জামান মিয়া গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, মাদক, জুয়া, জায়গা-জমি সংক্রান্ত বিরোধ, বাল্যবিবাহ, চুরি, ডাকাতি এবং ছিনতাই প্রতিরোধ কল্পে তাদেরকে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন এবং উপস্থিত গ্রাম পুলিশগণ ওসির বক্তব্য গুলো মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বদা ক্ষেত্রে সহযোগিতা প্রদান করবেন বলে গ্রাম পুলিশগণ ব্যক্ত করেন। উপস্থিত গ্রাম পুলিশগণ ওসির বক্তব্য গুলো মনোযোগ সহকারে শ্রবণ করেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বদা ক্ষেত্রে সহযোগিতা প্রদান করবেন বলে গ্রাম পুলিশগণ ব্যক্ত করেন। উল্লেখিত অপরাধের বিষয়ে কোন তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে অফিসার ইনচার্জ (ওসি ) আদমদীঘি, বগুড়াকে অবহিত করার জন্য তাহাদেরকে নির্দেশ প্রদান করেন আদমদীঘি থানা ওসি মো. কামরুজ্জামান মিয়া। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া, মাদক সকল ধরনের অপরাধমূলক তথ্য দেওয়ার জন্য দিকনির্দেশনা প্রদান করেন আদমদীঘি থানা ওসি

৩০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top