রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

[print_bangla]

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সম্পদ মিয়া (৯) নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে সরিষাবাড়ী পৌরসভার ভুরারবাড়ি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সম্পদ মিয়া ভুরারবাড়ি গ্রামের ব্যবসায়ী আবুল হোসেন আকন্দের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবারও মাদ্রাসা শেষে ছোট বোনকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় সম্পদ। পথে সরকার পাশা ওয়েলফেয়ার ট্রাস্ট সংলগ্ন একটি পুকুরে গোসল করার জন্য পানিতে নামে। কিছুক্ষণ পর সে পানিতে তলিয়ে যায়। ছোট বোনের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান, পানিতে ডুবে যাওয়া অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে পুকুরে ডুবে প্রাণ গেল শিশু শিক্ষার্থীর

৩০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top