রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

দিরাইয়ে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের উদ্যোগ: মরনাশৌচের স্থায়ী সমাধানে কাল বসছে ধর্মসভা

[print_bangla]

স্টাফ রিপোর্টারঃ

সনাতন ধর্মাবলম্বীদের মাঝে মরনাশৌচ ধারণ ও এর পালন নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা মতপার্থক্য ও নানামুখী বিভ্রান্তি শাস্ত্রীয়ভাবে নিরসনের লক্ষ্যে সুনামগঞ্জের দিরাইয়ে এক ব্যতিক্রমী ও বৃহৎ ধর্মসভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ দিরাই উপজেলা শাখার উদ্যোগে আগামীকাল ৩রা জুলাই শুক্রবার সকাল ১১টা থেকে এই সভা অনুষ্ঠিত হবে।

​উপজেলার জারলিয়া গ্রামের রতিকান্ত দাসের বাড়িতে এই শাস্ত্রীয় সভার আয়োজন চূড়ান্ত করা হয়েছে। অনুষ্ঠানটি সফল করতে জারলিয়া গ্রামবাসী সার্বিক তত্ত্বাবধানে কাজ করে যাচ্ছেন।
​স্থানীয় সূত্রে জানা গেছে, সনাতন ধর্মীয় রীতিনীতিতে মরনাশৌচ পালনের সময়সীমা এবং এর সঠিক নিয়মাবলী নিয়ে বিভিন্ন এলাকায় ও সামাজিক স্তরে সূক্ষ্ম কিছু মতপার্থক্য তৈরি হয়।

এই বিভ্রান্তি দূর করে সমাজবদ্ধ মানুষের জন্য একটি স্থায়ী, গ্রহণযোগ্য ও সর্বজনীন সমাধানের পথ খুঁজতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দেশবরেণ্য শীর্ষস্থানীয় পণ্ডিত, চতুষ্পাঠীর অধ্যাপক এবং শাস্ত্রবিদগণ অংশ নেবেন। তারা শাস্ত্রীয় প্রামাণিক ব্যাখ্যা ও উন্মুক্ত আলোচনার মাধ্যমে উদ্ভূত সংকটের স্থায়ী সমাধানকল্পে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করবেন।

​এই বিষয়ে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ দিরাই উপজেলা শাখার সভাপতি শ্রী মনোরঞ্জন চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক সঞ্জিত কান্তি চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেন, “ধর্মীয় বিভ্রান্তি দূর করে সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা আমাদের দায়িত্ব। আমরা সব সম্মানিত সুধী ও ধর্মপ্রাণ অনুসারীদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে এই ঐতিহাসিক মহতী সভাকে সফল করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।” সকলের ঐক্যবদ্ধ সহযোগিতায় এই সমস্যার একটি স্থায়ী ও মঙ্গলকর সমাধান আসবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তারা।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দিরাইয়ে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের উদ্যোগ: মরনাশৌচের স্থায়ী সমাধানে কাল বসছে ধর্মসভা

০২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top