রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

ভান্ডারিয়ায় অভিযানে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষক উদ্ধার, আটক ১

[print_bangla]

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় একটি জীবন্ত তক্ষক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানার দক্ষিণ ভান্ডারিয়া ৭ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মো. আব্দুল বারেক হাওলাদারের রান্নাঘরে রাখা একটি প্লাস্টিকের ঝুড়ি থেকে একটি জীবন্ত তক্ষক উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. সাইফুল বারী সুমন (৩৯), পিতা- আব্দুল বারেক হাওলাদার, দক্ষিণ ভান্ডারিয়া এলাকার বাসিন্দাকে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে ভান্ডারিয়ায় তক্ষক পাচারের একটি আলোচিত মামলারও প্রধান আসামি ছিলেন সাইফুল বারী সুমন।

পরে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্ধার করা তক্ষকটি নিরাপদে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ভান্ডারিয়ায় অভিযানে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষক উদ্ধার, আটক ১

০৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top