মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ৩১শে ভাদ্র, ১৪৩৩

পত্নীতলায় ২ মাদক ব্যবসায়ী আটক

[print_bangla]

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলা থানা পুলিশের অভিযানে ২০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন খুচরা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) বিকালে ঘোষনগর ইউনিয়নের নোধুনী গ্রামের মো. লোকমানের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ২০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আসামি ১। মো.ছাইফুল ইসলাম (৪২) পিতা: নুর মোহাম্মদ, গ্রাম: দেশ খিরসিন, উপজেলা: মহাদেবপুর, ২। মোঃ আনোয়ার হোসেন (৩৮), পিতা: মৃত বাবর আলী, গ্রাম-হরিরামপুর উপজেলা: পত্নীতলা, উভয় জেলা-নওগাঁ কে গ্রেপ্তার করা হয়েছে। অফিসার ইনচার্জ (ওসি) মো. নিয়ামুল হক বলেন, তাদের বিরুদ্ধে পত্নীতলা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পত্নীতলায় ২ মাদক ব্যবসায়ী আটক

০৪ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top