সোমবার ১৩ই জুলাই, ২০২৬ ২৯শে আষাঢ়, ১৪৩৩

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে জিয়া সাইবার ফোর্সের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

[print_bangla]

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী-

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মহানগর জিয়া সাইবার ফোর্সের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎকালে নবগঠিত কমিটির পক্ষ থেকে মাহফুজুর রহমান রিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক পরিকল্পনা এবং সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে মাহফুজুর রহমান রিটন রাজশাহী মহানগর জিয়া সাইবার ফোর্সের নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির এই যুগে সামাজিক যোগাযোগমাধ্যম ও সাইবার প্ল্যাটফর্মে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালনের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। এ সময় রাজশাহী মহানগর জিয়া সাইবার ফোর্সের নেতৃবৃন্দ বিএনপির আদর্শ ও সাংগঠনিক কার্যক্রমকে জনগণের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সৌজন্য সাক্ষাৎ শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দেশ, দল ও জনগণের কল্যাণে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে জিয়া সাইবার ফোর্সের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

০৪ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top