রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

কাজিপুরে সাড়ে তিন হাজার কৃষক পেলেন সরকারি প্রণোদনার বীজ ও সার

[print_bangla]

 

এনামুল হক,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলেন সরকারি প্রণোদনার বীজ ও সার । শনিবার (৪ জুলাই) কাজিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই বীজ ও সার কৃষকদের মাঝে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ-১ আসনের সংস সদস্য সেলিম রেজা।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজিপুর আয়োজিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে ১ হাজার ৮০০ কৃষককে রোপা আমন ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ৫০ জন কৃষককে গ্রীষ্মকালীন পিয়াজের ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ২২০ জন কৃষককে হাইব্রিড মরিচের বীজ ১০ গ্রাম, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেয়া হয়। এছাড়া ১ হাজার চারশ কৃষককে ৭ ধরনের শাকসবজির বীজ এবং ৪ জন কৃষককে একটি করে স্প্রে মেশিন প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. রবিউল হাসান প্রমুখ।

এ/হ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে সাড়ে তিন হাজার কৃষক পেলেন সরকারি প্রণোদনার বীজ ও সার

০৪ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top