রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

সাতক্ষীরায় অগ্নিবীণার উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত

[print_bangla]

স্টাফ রিপোর্টার:

নজরুল চর্চা ও গবেষণা কেন্দ্র “অগ্নিবীণা- সাতক্ষীরা জেলা সংসদ”র আয়োজনে, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তী ২০২৬ জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪ টা থেকে শুরু হয়ে সাহিত্য ও সংস্কৃতিক পর্ব নিয়ে রাত দশটা পর্যন্ত এক মনোমুগ্ধকর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কবি সৌহার্দ্য সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সাহিত্যের আলোচনা করেন বাংলা একাডেমীর উপপরিচালক ড. শাহেদ মন্তাজ। অগ্নিবীণা সাতক্ষীরা জেলা সংসদের মুখপাত্র ও সাধারণ সম্পাদক সোহরাব সবুজের সঞ্চালনায়, অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে কবি নজরুলের উপর (ভার্চুয়ালি) আলোচনা করেন অতিরিক্ত সচিব ও কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন।


সম্মানীয় অতিথির বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা, অগ্নিবীণা সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি প্রাণ কৃষ্ণ সরকার, বিশেষ অতিথি আলোচনা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, দেবহাটা ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন। কবি নজরুলের জীবন ও কর্মের উপর আলোচনা করেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, রবীন্দ্রনাথের উপর আলোচনা করেন কবি ও প্রাবন্ধিক শুভ্র আহমেদ।
অনুষ্ঠানে আলোচনা পর্বে সোহরাব সবুজ সম্পাদিত ‘ধূমকেতু‘ প্রকাশনার ‘রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী ২০২৬‘ সংখ্যার মোড়ক উন্মোচন করেছেন অতিথিবৃন্দ। আলোচক ও অতিথিবৃন্দ বাংলা ভাষার দুই প্রধান কবির জীবনাদর্শে নতুন প্রজন্মকে আলোকিত হওয়ার আহ্বান জানান। সাহিত্য অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য ও আবৃত্তি করেন কিশোরী মোহন সরকার, কবি শহীদুর রহমান, প্রফেসর আব্দুল হামিদ, অরুণ স্যানাল, জাহিদুর রহমান, মনিরুজ্জামান মুন্না, শিরিন সাদী, ডা: আমিরুল ইসলাম, নুরজাহান প্রমূখ। রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী এই অনুষ্ঠানে সাহিত্যের আলোচনা ও আবৃত্তি শেষে রাত দশটা পর্যন্ত রবীন্দ্র সংগীত ও নজরুল সংগীত পরিবেশন করেন সুরকার আজিজুর রহমান, শিল্পী সাবিনা ইয়াসমিন প্রমা, শিরিনা ছায়া, কেয়া চৌধুরী, দিশা পোদ্দার, বিজলী সরকারসহ গুণী কণ্ঠশিল্পীবৃন্দ। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাতক্ষীরায় অগ্নিবীণার উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত

০৫ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top