
ফয়সাল, স্টাফ রিপোর্টার-
বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতির অঙ্গীকার। দুর্যোগ দুর্বিপাকের সময়ে রাজনৈতিক পরিচয় নয়, মানুষের প্রয়োজনই সবচেয়ে বেশি গুরুত্ব পায়। অসহায়, দরিদ্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বিএনপি কেবল রাজনৈতিক দল নয়, এটি একটি মানবিক শক্তি। দেশের যখনই কোনো দুর্যোগ আসে, তখন বিএনপির নেতাকর্মীরা মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ায়। মানবিক দায়িত্ব পালনের মাধ্যমেই আমরা প্রমাণ করতে পারি বিএনপি জনগণের দল, জনগণের সেবক। বিএনপি সব সময় অসহায় ও বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
রোববার বিকেল ৪টায় বগুড়ার ধুনটে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পৌর এলাকার দুঃস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চাল, চিকিৎসা ও শিক্ষা সহায়তা, বাইসাইকেল-সেলাই মেশিন বিতরণ এবং যমুনা নদীর ভাঙন এলাকা পরিদর্শন শেষে তৃণমুল মানুষের উদ্দ্যেশে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী, পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, ওসি আতিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপিসহ অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জে/এ
