রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

বিলাইছড়িতে পল্লী উন্নয়ন দিবস পালিত 

[print_bangla]

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি-

উন্নতপল্লী সমৃদ্ধি দেশ, সবার আগে বাংলাদেশ-এই প্রতিপাদ্য সামনে রেখে বিলাইছড়িতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১০ টায় বিআরডিবির অর্থায়নে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে, পল্লী উন্নয়ন অফিস বিলাইছড়ি এর আয়োজনে নিজ অফিস হতে একটি র‍্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পল্লী উন্নয়ন বোর্ড বিলাইছড়ি উপজেলার সভাপতি সাথোয়াই মার্মা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.জাকির হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর আহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়।
আরো উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন পরিদর্শক অনুপ  বড়ুয়া, কার্বারী থুইপ্রু মার্মা (আকাশ) মাঠ সংগঠক তরুণা চাকমা, নমিতা চাকমা,টপি চাকমা। এছাড়াও সমবায় সমিতির সদস্য  মাধুরী চাকমা, বেবী রানী ঘোষ, ডালিয়া বড়ুয়া, লাভলী বড়ুয়া, আনন্দ কেশর চাকমা, হীরামতি চাকমা, দীপ্তি চাকমা, শোভারানী চাকমা, নুচাউ মার্মা, লক্ষী বড়ুয়া, কৃষ্ণা রানী দে, কল্পনা বড়ুয়া, সুমী চক্রবর্তী, মেঘলা বড়ুয়াসহ প্রায় সমিতির সকলে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিলাইছড়িতে পল্লী উন্নয়ন দিবস পালিত 

০৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top