রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

দাগনভূঞার শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হলেন সায়েম উল্যাহ

[print_bangla]

আবদুল্লাহ আল মামুন:
দাগনভূঞা উপজেলার মাতুভূঞা  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ সায়েম উল্যাহ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত হয়েছেন।

রোববার (১২ জুলাই) সকালে দাগনভূঞা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভা শেষে অতিথিদের কাছ থেকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে সম্মাননা সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন মোহাম্মদ সায়েম উল্যাহ।

আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ নুরুল আফছারের সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সানজিদা মাহবুব।
মোহাম্মদ সায়েম উল্যাহ বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় আমি অনেক আনন্দিত এবং কাজের মূল্যায়ন পেয়েছি। এটি আমার জীবনের তৃতীয় সেরা অর্জন। এতে আমার নিজের দায়বদ্ধতা আরও  বেড়ে গেছে। এ কেন্দ্রে কর্মরত সকল কর্মকর্তাগণ নিজেদের কাজে যথেষ্ট আন্তরিক এবং দক্ষ। আমি আমার এই সফলতার জন্য আমার সহকর্মীবৃন্দ ব্যবস্থাপনা কমিটি উপজেলা ও কর্ম এলাকার সচেতন জনগণের প্রতি চিরকৃতজ্ঞ। উল্লেখ্য, মোহাম্মদ সায়েম উল্যাহ উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুর গ্রামের সিরাজ সিকদারের ছেলে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দাগনভূঞার শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হলেন সায়েম উল্যাহ

১২ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top