মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ৩০শে আষাঢ়, ১৪৩৩

বাবার পথ ধরে মেয়েরও বৃত্তি জয়, ভাণ্ডারিয়ার মাঈশা জামানের সাফল্যে উচ্ছ্বসিত গৌরীপুর

[print_bangla]

এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ৮৫ নং গৌরীপুর গুডহোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাঈশা জামান প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে সাফল্যের স্বাক্ষর রেখেছে। তার এ অর্জনে পরিবার, বিদ্যালয় এবং এলাকাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

রোল নম্বর ৫০১৪৮০৬ নিয়ে সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়া মাঈশা উপজেলার গৌরীপুর গ্রামের বাসিন্দা মাওলানা নুরুজ্জামান ও মোছা. কুরছিয়া দম্পতির কন্যা।

মেয়ের এ সাফল্যে উচ্ছ্বসিত বাবা মাওলানা নুরুজ্জামান বলেন, আমার মেয়ের এই অর্জনের পেছনে সবচেয়ে বেশি অবদান তার মায়ের। তিনি অত্যন্ত যত্ন ও পরিশ্রমের মাধ্যমে মেয়েকে পড়াশোনায় উৎসাহ দিয়েছেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক ও প্রাইভেট শিক্ষকও আন্তরিকভাবে সহযোগিতা করেছেন।

মাঈশা জামান মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে তার মা-বাবা, বিদ্যালয়ের শিক্ষক এবং বিশেষ করে তার প্রাইভেট শিক্ষক মো. নজিবুর রহমান লাভলু-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তার ভাষায়, স্যারের সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা আমাকে ভালো ফল করতে অনেক সাহায্য করেছে।

মাঈশার এ সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে একটি গর্বের পারিবারিক ইতিহাস। তার বাবা মাওলানা নুরুজ্জামানও ২০০১ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছিলেন। দীর্ঘদিন পর বাবার সেই কৃতিত্বের ধারাবাহিকতায় এবার মেয়ে মাঈশাও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি লাভ করায় পরিবারে আনন্দের পাশাপাশি এলাকায়ও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন মিয়া বলেন, মাঈশা ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী, শান্ত ও নিয়মিত শিক্ষার্থী। তার এই সাফল্যে আমরা শিক্ষকরা গর্বিত। ভবিষ্যতেও সে আরও বড় সাফল্য অর্জন করবে বলে আমাদের বিশ্বাস।

ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করার স্বপ্ন দেখছে মাঈশা জামান। সেই লক্ষ্য পূরণে সে সকলের কাছে দোয়া কামনা করেছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাবার পথ ধরে মেয়েরও বৃত্তি জয়, ভাণ্ডারিয়ার মাঈশা জামানের সাফল্যে উচ্ছ্বসিত গৌরীপুর

১৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top