মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ৩০শে আষাঢ়, ১৪৩৩

বগুড়ায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

সনাতন হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসব মুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে রবিবার (১২ জুলাই) বগুড়া জেলা পুলিশের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া, উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় রথযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার বলেন, “বগুড়ায় রথযাত্রা উৎসব যেন পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দের সাথে উদযাপিত হতে পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে রুটগুলোতে সুনির্দিষ্ট ট্রাফিক ব্যবস্থাপনা, সিসিটিভি নজরদারি এবং পুলিশি টহল জোরদার থাকবে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা গুজব রোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং আমরা সবাই মিলে বগুড়াবাসীকে একটি নিরাপদ ও অসাম্প্রদায়িক উৎসব উপহার দিতে বদ্ধপরিকর।” জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বগুড়ায় রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top