মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ৩০শে আষাঢ়, ১৪৩৩

বিলাইছড়িতে পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে স্কুল হেল্থ প্রোগ্রাম পরিচালিত

[print_bangla]

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি-

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সোমবার (১৩ জুলাই, (১১-১৩) জুলাই চলমান সেবা সপ্তাহের অংশ হিসেবে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ কর্তৃক একটি সচেতনতা মূলক স্কুল হেল্থ প্রোগ্রামের আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং সহকারী প্রধান শিক্ষক প্রনব কুমার নাথ এবং  স্বাগত বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্ত বাবু তঞ্চঙ্গ্যা।
সভায় অসীম চাকমা বলেন, বর্তমান তরুন প্রজন্মকে শিক্ষা,  স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং বিভিন্ন কারিগরি দক্ষতায় নিজেকে প্রস্তুত করতে হবে এবং জনসংখ্যাকে যাতে জনসম্পদে পরিণত করা যায় তার জন্য সকলকে সচেতন হয়ে কাজ করতে হবে।এছাড়াও শিক্ষার্থীদের নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও সুষম খাবার গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিলাইছড়িতে পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে স্কুল হেল্থ প্রোগ্রাম পরিচালিত

১৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top