মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

কালকিনিতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

[print_bangla]

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:

লাইসেন্স নবায়ন ছাড়া ফার্মেসি পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মাদারীপুরের কালকিনিতে তিনটি ফার্মেসিকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৫ জুলাই) সকালে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ওষুধের দোকানগুলোতে অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে হালনাগাদ লাইসেন্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে হাসপাতাল গেট এলাকার শিকদার ফার্মেসিকে ৪ হাজার টাকা, এম. হাসান ফার্মেসিকে ৩ হাজার টাকা এবং আরাফাত ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল। তিনি বলেন, “অনেক সময় অসাধু বিক্রেতারা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে সাধারণ মানুষকে প্রতারিত করেন। এসব ওষুধ সেবনে মানুষের স্বাস্থ্যঝুঁকি এমনকি প্রাণহানির আশঙ্কাও থাকে। তাই নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানকালে কালকিনি উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ইকরাম হোসেন এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কালকিনিতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

১৫ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top