মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ ২০শে শ্রাবণ, ১৪৩৩

হারাগাছে নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার অপরাধে যুবক গ্রেফতার

[print_bangla]

রিয়াজুল হক সাগর, রংপুর-

রংপুর নগরীতে এক নারীর নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাড়িয়ে দেওয়ার অভিযোগে আরিফুল ইসলাম (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ আগস্ট) দুপুরে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গ্রেপ্তার ওই যুবককে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১ আগস্ট) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আরিফুল ইসলাম রংপুর মহানগরীর হারাগাছ মেট্রোপলিটন থানাধীন চাঁন্দকুটি তেলিটারী গ্রামের মৃত্যু আলা মিয়ার ছেলে।
হারাগছ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আরিফুল ইসলাম গত ১২ জুলাই তার প্রতিবেশী এক নারীকে ভয়ভীতি দেখিয়ে নগ্ন ভিডিও ধারণ করেন। সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করেন আরিফুল। স্বামী-সন্তান ও সামাজিক সম্মান রক্ষায় টাকাও দিতে রাজি হয় ওই নারী। কিন্তু গত ২৪ জুলাই ওই নগ্ন ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করে আরিফুল। এ ঘটনা জানাজানি হলে শনিবার ভুক্তভোগী ওই নারী থানায় আরিফুল ইসলামের নামে মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়।
রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, এ ঘটনায় সুবিধা গ্রহণ ও মর্যাদাহানির উদ্দেশ্যে পর্নোগ্রাফি তৈরি ও সামাজিক যোগাযোগ মাধমে ছড়িয়ে গণ-উপদ্রব সৃষ্টি করার অপরাধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরিফুলের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হারাগাছে নগ্ন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার অপরাধে যুবক গ্রেফতার

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top