সোমবার ৩রা আগস্ট, ২০২৬ ১৯শে শ্রাবণ, ১৪৩৩

শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নি-হ-ত ২

[print_bangla]

ইফতেখার আলম,
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের ছোনকা এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাসের চালকের সহকারী (হেলপার) নয়ন এবং যাত্রী মাসুদুর রহমান। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দিন আগে পাথরবোঝাই একটি ট্রাক সড়কের পাশের ওয়ালে ধাক্কা লেগে বিকল হয়ে মহাসড়কের এক পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রীর মৃত্যু হয় এবং অন্তত সাতজন আহত হন। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে আহতদের হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দ্রুতগতির কারণে বাসচালক বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটি সময়মতো দেখতে না পারায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে নি-হ-ত ২

০৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top