সোমবার ৩রা আগস্ট, ২০২৬ ১৯শে শ্রাবণ, ১৪৩৩

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

[print_bangla]

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী

আগামী ৫ আগস্ট ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে বোয়ালিয়া থানা (পূর্ব ও পশ্চিম) বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
সভায় সভাপতিত্ব করেন বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা পূর্ব বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম রিংকু, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহনসহ থানা, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

০৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top