মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ ২০শে শ্রাবণ, ১৪৩৩

ফেনীর দাগনভূঞায় ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত

[print_bangla]

আবদুল্লাহ আল মামুন
ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
আধুনিক রঙ শিল্পে নতুন প্রযুক্তি, উন্নত কাজের গুণগত মান এবং আধুনিক পেইন্টিং কৌশল সম্পর্কে স্থানীয় রঙ মিস্ত্রি বা পেইন্টারদের দক্ষ ও সচেতন করে তোলার লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগষ্ট) সন্ধ্যায় স্থানীয় ষ্টার রেডিসন কনভেনশন হলে দেশের শীর্ষস্থানীয় রঙ প্রস্তুতকারক প্রতিষ্ঠান নিপ্পন পেইন্ট (বাংলাদেশ) প্রাইভেট  লিমিটেডের উদ্যোগে ডিলার মেসার্স নূর হার্ডওয়্যার ষ্টোরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মেসার্স নূর হার্ডওয়্যার ষ্টোরের স্বত্বাধিকারী হাজী মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার নিপ্পন পেইন্টসের বিশেষজ্ঞ ট্রেইনার নিপ্পন পেইন্টের ম্যানেজার (সেলস) মোঃ আনোয়ার হোসেন উপস্থিত পেইন্টারদের উদ্দেশ্যে আধুনিক পেইন্টিংয়ের নানা দিক তুলে ধরেন। দেয়ালে সঠিক নিয়মে রঙ করার কৌশল, সাশ্রয়ী উপায়ে দীর্ঘস্থায়ী রঙের ব্যবহার, ড্যাম্প প্রতিরোধক প্রযুক্তির ব্যবহার এবং স্বাস্থ্য সুরক্ষা বজায় রেখে কাজ করার বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেন।


বক্তারা বলেন, আধুনিক যুগে রঙের বাজারে প্রতিনিয়ত নতুন প্রযুক্তি যুক্ত হচ্ছে। দাগনভূঞা উপজেলার পেইন্টাররা যাতে এই আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত হয়ে তাদের কাজের মান আরও উন্নত করতে পারেন এবং গ্রাহকদের সেরা সেবা দিতে পারেন, সেটাই এই কর্মশালার মূল উদ্দেশ্য।
কর্মশালায় দাগনভূঞা উপজেলার ৪০ জন পেশাদার পেইন্টার অংশ নেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী পেইন্টারদের মাঝে নিপ্পন পেইন্টসের পক্ষ থেকে বিশেষ উপহার ছাতা, টিশার্ট ও নৈশভোজের খাবার বিতরণ করা হয়।
চমৎকার ও তথ্যবহুল এই কর্মশালাটি আয়োজন করার জন্য স্থানীয় পেইন্টাররা নিপ্পন কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ফেনীর দাগনভূঞায় ‘পেইন্টার কর্মশালা’ অনুষ্ঠিত

০৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top