
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ খ্রি. উপলক্ষ্যে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়ায় অবস্থিত সুনামখ্যাত বিদ্যাপীঠ রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজের আয়োজনে, আলোচনা সভা, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বুধবার (৫ আগস্ট-২০২৬খ্রি.) বেলা সাড়ে ১১ টার দিকে অত্র কলেজের হলরুমে-জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে এবং নিহত ও আহতদের স্মরণে ১মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজে’র সুযোগ্য অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম সরকার এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুলাই গণঅভ্যুত্থান দিবসের উপর দিকনির্দেশনা মূলক বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজে’র গর্ভনিং বডি’র সভাপতি ডাঃ মোঃ আব্দুল লতিফ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডাঃ মোঃ আব্দুল লতিফ বলেন, ‘৫ আগস্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার গণআন্দোলন ও আত্মত্যাগের মুখে তৎকালীন আওয়ামীলীগ সরকারের পতন ঘটে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে। তবে আন্দোলন দমনে তৎকালীন শেখ হাসিনা সরকারের কঠোর অবস্থান, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, গুলি, প্রাণহানি, গণগ্রেপ্তার এবং দমন-পীড়নের অভিযোগের পর এটি দ্রুত সারাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনে রূপ নেয়। আন্দোলনে শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক,পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। তিনি আরো বলেন, নিজেদের মধ্যে হানাহানি বা অহংকারবোধ লালন করলে জুলাই আন্দোলনের শহীদ ও আহত যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। ফ্যাসিবাদের স্থায়ী বিলোপ ঘটিয়ে একটি স্বনির্ভর, উৎপাদনমুখী ও কর্মমুখী বাংলাদেশ গড়ে তোলাই এই আন্দোলনের মূল লক্ষ্য।’, একই সঙ্গে জুলাইয়ের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধ ভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান তিনি।
উক্ত অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক মোঃ আঃ কাইয়ুম, মোঃ রেজাউল করিম, প্রভাষক মোঃ মনিরুজ্জামান বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন, কলেজের সহকারী অধ্যাপক ইস্রাফিল হাসান। এসময়ে কলেজের সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে৩৬ জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। জে/এ