শার্শায় বুরুজবাগান বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ বাতিলের দাবিতে মানববন্ধন

[print_bangla]

রাজু রহমান,স্টাফ রিপোর্টারঃ

যশোরের শার্শা উপজেলার বুরুজবাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য ঘোষিত এডহক কমিটির সভাপতি তানজির ইসলাম খান কণির পদ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টা ৩০ মিনিটে সাবেক মেম্বার মিজানুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয়ে সামনে যশোর-বেনাপোল মহাসড়কে দু পাশে এলাকার সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে সভাপতি নিয়োগের বিষয়ে আপত্তি ও অসন্তোষ প্রকাশ করেন।

গুরুত্বপূর্ণ এই মানববন্ধনে বক্তব্য রাখেন,প্রভাষক সালাউদ্দিন মান্না,সাংবাদিক মীর ফারুক,পল্লী বিদ্যুতের সাবেক ডাইরেক্টর আতিয়ার রহমান দুলু,সমাজ সেবক মোখলেসুর রহমান, ছাত্রদলের আল-আমিন হোসেন,শাহরিয়ার তানভির,মনোয়ার হোসেন সাকিব,কাজল মেম্বার,পারভিনা মেম্বার,লতিফুল সিদ্দিকি রুবেলসহ অনেক সৃজনশীল এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে এমন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া প্রয়োজন, যিনি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় জনগণের কাছে গ্রহণযোগ্য। কিন্তু তানজির ইসলাম খান কণিকে এডহক কমিটির সভাপতি করায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও অসন্তোষ দেখা দিয়েছে।

বক্তারা অভিযোগ করে বলেন, তানজির ইসলাম খান কণির বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে নৌকা প্রতীকের সম্ভাব্য প্রার্থী সাবেক এসপি মাহাবুবুর রহমান মাবুদ”র পক্ষে রাজনৈতিকভাবে কাজ করার অভিযোগ রয়েছে।

এছাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বর্তমান সভাপতি আবুল হাসান জহির, উপজেলা বিএনপি’র সাবেক মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক আব্দুল হাই বিশ্বাস,উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিনসহ  কয়েকজনের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এসব অভিযোগের কারণে তাকে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তারা।

বক্তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে ব্যক্তির সামাজিক গ্রহণযোগ্যতা, শিক্ষাবান্ধব মানসিকতা ও এলাকার মানুষের আস্থা বিবেচনা করা জরুরি। কোনো বিতর্কিত বিষয় থাকলে তা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত। তারা দ্রুত বিষয়টি পুনর্বিবেচনা করে তানজির ইসলাম খান কণির সভাপতির পদ বাতিল এবং একজন যোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে এডহক কমিটির সভাপতি করার দাবি জানান।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শার্শায় বুরুজবাগান বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির পদ বাতিলের দাবিতে মানববন্ধন

১৮ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top