
জেলা প্রতিনিধি, নাটোর :
নাটোরের নলডাঙ্গায় বালাইনাশক ডিলার ও বিক্রেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগষ্ট ২০২৬) সকাল সাড়ে দশটায় নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ আলী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাদের সাথে কোন রকম প্রতারণা করা উচিত নয়। তিনি আরো বলেন, কৃষকদের ভালো মানের বালাইনাশক সরবরাহ করতে হবে, যাতে ফসলের উৎপাদন ও ফলন বৃদ্ধি পায়।
এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষিবিদ নাহিদুল ইসলাম নাহিদ, সাজ্জাদ হোসেন, মোস্তাক আহমেদ, নলডাঙ্গা বাজারের বালাইনাশক ডিলার অধ্যাপক আনিছুর রহমান, বালাইনাশক বিক্রেতা জামাল হোসেন প্রমূখ।