ঝিনাইদহের শৈলকুপায় বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত

[print_bangla]

মাকসুদুল হক, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের শৈলকুপায় সাম্যবাদী বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, পথ শিল্পাঙ্গন ও খবরের কাগজ বন্ধুজন শৈলকুপার যৌথ আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে স্মারক আলোচনা সভা ও সুকান্তের কবিতাপাঠ ও গণসংগীত পরিবেশন করা হয়।

উদীচী শৈলকুপা শাখার সভাপতি আলমগীর অরণ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সুকান্ত ভট্টাচার্য জন্মশতবর্ষ উদযাপন পর্ষদ, বাংলাদেশ এর সদস্য সচিব সুকান্ত দাস। এছাড়া অনুষ্ঠানে অনুষ্ঠানে আলোচক ছিলেন লেখক ও সংগঠক স্বপন বাগচী, গবেষক ও প্রকাশক সুমন সিকদার, কবি উপায়ন আনাম, সাংবাদিক সুজন বিপ্লব, কিশোর বিশ্বাস কাজল, আবু আরিফ রেজা প্রমুখ। অনুষ্ঠানে কবি সুকান্তের কবিতা থেকে আবৃত্তি ও গণসংগীত পরিবেশন করেন শিল্পীরা।

আলোচকগণ বলেন, ‘কবি সুকান্ত ভট্টাচার্যের গণমুখী ও বিপ্লবী চেতনা ধারণ করে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আলোচনা সভা থেকে শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং তরুণ প্রজন্মের মাঝে কবির প্রগতিশীল দর্শন ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।’

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঝিনাইদহের শৈলকুপায় বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপিত

২২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top